首页 > 孟加拉 > 正文
পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উত্তর কোরিয়ার কিম জং-উনকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট সি
发布日期:2016-05-10 16:27:37
来源:

মে ১০: উত্তর কোরিয়ার সপ্তম জাতীয় প্রতিনিধি সম্মেলনে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় দেশটির শীর্ষ নেতা কিম জং-উনকে অভিনন্দন জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।

গতকাল (সোমবার) কিম জং-উনকে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে তিনি কিম জং-উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার উন্নয়নে আরও সফলতা দেখাবে বলেও আশা প্রকাশ করেন।

শুভেচ্ছাবাণীতে প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী দু'পক্ষের প্রবীণ শীর্ষনেতাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে, যা দু'দেশের জন্যই মূল্যবান সম্পদ। চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার চীন-উত্তর কোরিয়া সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন। এসময় তিনি দু'দেশের জনগণের জন্য অভিন্ন কল্যাণ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন এবং এতদঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে তার দেশের ইচ্ছার কথা প্রকাশ করেন। (লিলি/আলিম)

编辑: 李涛

滇ICP备 09002441号
中华人民共和国国务院新闻办公室 支持指导
云南省人民政府新闻办公室 主办
云南日报报业集团 承办

本网站由云桥网版权所有,未经授权禁止复制或建立镜像