মে ৯: আফগানিস্তানে চীনা দূতাবাস এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) কাবুলে 'এক অঞ্চল,এক পথ' নির্মাণবিষয়ক এক যৌথ সেমিনার আয়োজন করে। সেমিনারে 'এক অঞ্চল,এক পথ' উদ্যোগে চীন-আফগান সম্পর্ক ও আর্থ-বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং ভাষণ দেওয়ার সময় বলেন, আফগানিস্তান ছিল প্রাচীন রেশমপথের গুরুত্বপূর্ণ দেশগুলোর অন্যতম এবং পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বেইজিং কাবুলের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে বহু ক্ষেত্রের সহযোগিতা চালাতে চায়।
আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রী হিকমত খলিল কার্জাই বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ কার্যকর করতে আফগানিস্তান ও চীনের নতুন সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা, রাজনীতি, বাণিজ্য, পরিবহন, অর্থ ও গণ-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ জোরদার করা দরকার।
(প্রেমা/টুটুল)
滇ICP备 09002441号
中华人民共和国国务院新闻办公室 支持指导
云南省人民政府新闻办公室 主办
云南日报报业集团 承办
本网站由云桥网版权所有,未经授权禁止复制或建立镜像